দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবীতে মৌলভীবাজারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার সময় সমসেরনগর রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌমুহনা পয়েন্টে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিদ সহ সভাপতি জেলা বিএনপি, মোয়াজ্জেম হোসেন মাতুক সহ সভাপতি জেলা বিএনপি, জাকির হোসেন উজ্জ্বল সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল (সিলেট বিভাগ), মতিন বকস জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মুুুহিদুর রহমান হেলাল, ফরহাদ রশিদ যুগ্ম সম্পাদক পৌর বিএনপি, শামীম আহমদ, জিএমএ মুক্তাদীর রাজু সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, এম.এ মুহিত সাধারণ সম্পাদক জেলা যুবদল, আহমেদ আহাদ সহ সভাপতি জেলা স্বেচ্ছাসেবকদল, হান্নান আহমেদ সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, হাফেজ আহমেদ মাহফুজ সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল, শাহান পারভেজ শিপন সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল প্রমূখ।
