‘আমরা বিশ্বনাথ-বাসী ফেইসবুক গ্রুপ’ এর উদ্যেগে ২ মাস ব্যাপী আয়োজিত “সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা ২০২০ইং” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্বনাথের আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন “আমরা বিশ্বনাথ-বাসী গ্রুপে”র এডমিন প্যানেলের অন্যতম সদস্য শাহ বুরহান আহমেদ রুবেল ও পরিচালনা করেন এসএনবি’র উপস্থাপক ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন “আমরা বিশ্বনাথ-বাসী গ্রুপের” এডমিন প্যানেলের সদস্য মখলিছুর রহমান শাফি।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

তিনি গ্রুপের সকল সদস্যেদের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের যে ডিজিলাইজেশন প্রক্রিয়া রয়েছে তা এইভাবেই এগিয়ে যাবে। তিনি গ্রুপের ভবিষ্যত পথচলায় সর্বাত্মক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন’।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমরা বিশ্বনাথ-বাসী গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মুজিবুর রহমান মঞ্জু, সদস্য কামরুল ইসলাম, বন্ধুছায়া মানবকল্যাণ সংস্থা’র সভাপতি মুশফিকুর রহমান রাফি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ-বাসী এডমিন প্যানেল এর সদস্য মিনহাজ আহমেদ, তরুণ সংগঠক খালেদ হাসান, বন্ধুছায়া মানবকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক হোসাইন শাহ, রিজওয়ানুল আবেদীন রিয়াদ, আজিজুল ইসলাম তাহমিদ, ইমদাদুর রহমান, ফরিদ আহমেদ ফেরদাউস, সুহেল আহমেদ, কামাল আহমেদ ইমন, আব্দুল মুমিন, লোকমান আহমেদ, মোহাম্মদ জাব্বির, হোসাইন আহমেদ, মাহফুজ আহমেদ, সাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ ফয়ছল উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।