র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সিলেট) এর সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক টিম সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন বিদেশী ব্রান্ডের লগো ব্যবহার, নকল-ভেজাল ইঞ্জিন অয়েল উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির অপরাধে মুক্তা ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় দায়িত্বরত কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১০ বছর যাবৎ তারা এ অবৈধ ব্যবসা করে আসছে, প্রতিষ্ঠানটি গ্যারেজ ও দোকান হতে ব্যবহৃত ইঞ্জিন অয়েল এবং খালি কন্টেইনার সংগ্রহ করে। তার পর রিফাইন করে আবার বোতলজাত করে তুলনামূলক অল্প দামে তা সিলেট জেলার বিভিন্ন পাম্প, গ্যারেজ ও পার্টসের দোকানে বিক্রি করা হয়।
অভিযানে বিপুল পরিমান মবিল, সুপারভি, মটোল, স্যাভলন, লিটেন, বাজাজ, টিভিএস, টোটাল, ক্যাসট্রোলসহ বিভিন্ন নামি দামি কোম্পানির লগো সংবলিত কন্টেইনার, অব্যহৃত স্টিকার জব্দ করা হয় ও ১ হাজার ৫০০ টি কন্টেইনার এবং ২ হাজার লিটার ইঞ্জিন অয়েল জব্দ ও ধ্বংস করা হয়।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
