সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে স্থগিত হওয়া উপ-নির্বাচনে ভোট গ্রহণ আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান।

সোমবার নির্বাচন কমিশন-২ এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত একপত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।

প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে নির্বাচন কমিশন গত ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনসহ তফসিল ঘোষনা করে ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন জগন্নাথপুরসহ ৫টি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষনা করে।