মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দশ্রী তৈয়ব উল্ল্যার স্ত্রী ও শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম এর প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম মান্নার চাচি ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টা ৩০মিনিটের সময় মরহুমার নিজ বাসায় ইন্তেকাল করেন।

মরহুমার জানাজার নামাজ আজ বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা রহঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ও মরহুমার দাফন সেখানে সম্পন্ন করা হয়।

 

স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। মরহুমার পরিবারের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন,এবং সোসাইটির মহিলা টিম এর মাধ্যমে মরহুমার গোসল সম্পন্ন করেন।

দাফন-কাফনে উপস্থিত ছিলেন, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব এবং টিম লিডার মুহাম্মদ আশরাফুল খান রুহেল।প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম মান্না, টিম মেম্বার, হাফিজ আহমদ জুবায়ের প্রমুখ।