শনিবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার আইভী রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের আন্তঃসম্পর্ক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদ রহমান, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী এ এস এম এবাদ হোসেন।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথিরা উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, কিভাবে সেবা পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেন।
অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। আলোচনায় অংশ নেন প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ, শেকুল ইসলাম তালুকদার, শ ই সরকার জবলু, মোনায়েম খান,জিতু তালুকদার, বেলাল তালুকদার, মোয়াজ্জেম চৌধুরী, মেরাজ চৌধুরী, সুলতানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা অংশগ্রহণকারী ৩০ জন সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
