গতকাল রবিবার(১৩ সেপ্টেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্পের) সি. এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ কে এম কামরুজ্জামান এবং এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কাটিয়ার ফুল থেকে ২টি চাঞ্চল্যকর হত্যা ও ১টি বিস্ফোরক মামলার পলাতক প্রধান আসামি বর্তমানে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মেদ(৪৮) কে আটক করা হয়।

আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন তিলোকিয়া এলাকার মালাই মিয়া’র ছেলে। এই আসামির নামে নবীনগর থানায় ২টি হত্যা ও ১ টি বিস্ফোরক আইনের মামলা থাকায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, গতকাল রবিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পাগলা বাজার থেকে ১৬,৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি বিক্রয় লব্ধ ১৮৬৭০/- টাকা জব্দসহ চোরাকারবারী খলিল মিয়া (২২), পিতা- মৃত ফজর আলী, সাং- রায়পুর, পোষ্ট- পাগলা বাজার, থানা- দক্ষিন সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ’কে আটক করেন। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার ওবাইন।