ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় নিহত ছাত্রদলের চার নেতার কবর জিয়ারতে যাওয়ার সময় কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে পুলিশের বাধা এবং ফেরার পথে ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী কর্তৃক হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

আজ বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় নিহত ছাত্রদলের চার নেতার কবর জিয়ারতে যাওয়া সময় কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে পুলিশের বাধা এবং ফেরার পথে ছাত্রলীগ ও শ্রমিকলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজার শমসেরনগর রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এম সাইফুর রহমান রোডে জুলিয়া শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি রুবেল মিয়া,যুগ্ম সম্পাদক শাহ আলম।