আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার আন্তর্জাতিক ছালানা ইজলাছ অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক ছালানা ইজলাছে ইংল্যান্ড, আমেরিকা, তুরস্ক, বাহরাইন, ইরাক, ভারতসহ দেশ বিদেশের প্রখ্যাত আলেম উলামা মাশায়েক আন্তর্জাতিক ছালানা ইজলাছে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। আয়োজনকারীরা আশা রাখছেন প্রতি বছরের ন্যায় লাখ লাখ মুসল্লীদের উপস্থিতিতে মুখরিত থাকবে আন্তর্জাতিক ছালানা ইজলাছ।
উল্লেখ্য যে, সিলেট বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন জেলা হতে বরুণা মাদ্রাসার আন্তর্জাতিক ছালানা ইজলাছে অসংখ্য মানুষের সমাগম ঘটে, আয়োজিত আন্তর্জাতিক ছালানা ইজলাছে শরীক হওয়ার জন্য প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের দাওয়াত করা যাচ্ছে।
