রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে ডুবে যাওয়া পাঁচ বছরের শিশু ‘আশামণি’র মরদেহ ষষ্ঠ দিনে উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে আশামণির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
