খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে ফেনী সদর উপজেলার ট্রাংক রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‘জালালিয়া সুইটস এ্যান্ড পেস্ট্রি শপ’-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মদিনা বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
​অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
​সংশ্লিষ্টরা জানান, ভেজাল রোধ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।