আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দাখিল করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত৭ জন সংসদ সদস্য এমপি প্রার্থী।এর মধ্যে বৈধতার ভিত্তিতে ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাছাই বাছাই করে বৈধ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব মোঃ শাহিনুর আলম,এবি পাটির মনোনীত শাব্বির আহমেদ তামিম, জাতীয় পাটির মোঃ জহুরুল ইসলাম, ও বাংলাদেশ গন অধিকার পরিষদের মোছাঃ মল্লিকা খাতুনের নাম ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসের সহকারী প্রোগ্রামার ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

দাখিলকৃত সাতজন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিললকৃতরা হলেন নাগরিক ঐক্যের মোঃ নাজমুস সাকিব। তার জমা দেয়া ফর্মে প্রস্তাবকারী দুইজন ব্যক্তির স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর এর দাখিলকৃত ফর্মে কাগজপত্রে গড়মিল এবং শর্ত অনুযায়ী ১% ভোটারের ক্রমিক নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী না থাকায় বাতিল করা হয়েছে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোস্তাফিজুর রহমান।