সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ এর নেতৃত্বে সুনামগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক এমরান হোসেন সহ বিপুল সংখ্যক প্রতিনিধি দল এক সাথে নলুয়ার হাওর ফসল রক্ষা বেড়ি বাধের ৪৫ টি প্রকল্প পরিদর্শন করেছেন।
৩ ফেব্রুয়ারি সোমবার হাওরের প্রতিটি প্রকল্পে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে আসা বিপুল সংখ্যক প্রতিনিধি দল জগন্নাথপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বেড়িবাধ পরিদর্শন করেন।
