আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) গতকাল ও আজকে বিকেল ৫ র এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা, এবি পাটির মনোনীত শাব্বির আহমেদ তামিম ও গন অধিকার পরিষদের মোছাঃ মল্লিকা খাতুন।সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব মোঃ শাহিনুর আলম, জাতীয় পাটির মোঃ জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের মোঃ নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর। জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাছাড়া স্ব স্ব দলের মনোনীত প্রার্থী মুঠো ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
