ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ বরিশাল সদর ও বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মুফতী ফয়জুল করীম বলেন, নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের আশা ও আকাঙ্খা। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। শান্তিপূর্ণ ভোট পর্ব দেশের গণতন্ত্রকে আরও মজবুত করবে।

তিনি সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান, নির্বাচনে অংশগ্রহণে শান্তিপূর্ণতা ও সুবিচার বজায় রাখতে সকলে সহযোগিতা করবেন।