সিলেটে নবনিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গত মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) হযরত শাহজালাল (রহ.) এর পবিত্র মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি মাজার প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মাজারে আগমনের পর হযরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম জনাব সামুন মাহমুদ খান এবং হযরত শাহজালালের ২৯তম বংশধর জনাব ফাতুল্লা-আল-আমান তাঁকে স্বাগত জানান।
এ ছাড়া ভারতের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফী ও উপস্থিত ছিলেন। তিনিও মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি ও আধ্যাত্মিক অবদানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন। এর পর তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া’র সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, কূটনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন এবং দুই দেশের মানুষের কল্যাণ কামনা করেন।
