মৌলভীবাজারে এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২টায়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, আগামী ৭ ফেব্রুয়ারী মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পন্যমেলা- ২০২০ শুরু হতে যাচ্ছে।
মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জেলা প্রশাসক নাজিয়া শিরিন আরও জানান,এসএমই পণ্যমেলায় মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ ৫০টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।
মেলাটি সকলের জন্য উম্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
