র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ২০ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২:০০ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ বাজার এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ্যগ্রাম এলাকার কায়স্থ্যগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে একটি পুরাতন রিভলবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদ পেয়ে আনুমানিক রাত ২২:১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে উক্ত জায়গায় খোঁজাখুঁজি করে বিদ্যালয়ের টয়লেট এর দক্ষিণ পাশে ঘাসের ভিতরে কালো রংয়ের কাপড় দ্বারা মোড়ানো একটি দেশী রিভলবার ও ০৩ রাউন্ড পিতলের এবং ০১ রাউন্ড স্টিলের গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত রিভলবারটি সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।