র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি অভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ০৫নং আলীরগাঁও ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের খাগড়া এলাকার মোবাইল কোম্পানীর টাওয়ারের গেইটের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে ১৯/০৮/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২২.০০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর ডান কোচ হতে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে ০১টি কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১৫টি কালো রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ২৮৩৬ (দুই হাজার আটশত ছত্রিশ) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- কামরুল ইসলাম (৩৯), পিতা- হারিছ মিয়া, সাং- লামাকুটাপাড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
