আমায় নিয়ে সারাক্ষণই
ভাবতে থাকেন যিনি,
এই জগতে সবচেয়ে আপন
আমার বাবা তিনি।
কষ্ট করে আমার জন্য
করে উপার্জন,
নিজের সুখটাও আমার জন্য
দেয় সে বিসর্জন।
আমার প্রয়োজন মেটান তিনি
যখনই যা লাগে,
একটিবারও দেয় না খেয়াল
পড়লো কি তার ভাগে।
আমার দুঃখে দুঃখী সে হয়,
আমার সুখে হাসে;
নিজের জীবন থেকেও বেশি
আমায় ভালোবাসে।
তার কোলেতেই পায়খানা-প্রস্রাব
করতাম শিশুকালে,
তবুও সে রাগ করেনি,
চুমু দিতো গালে।
বাবা আমায় করল মানুষ-
আদর, যত্ন , শাসনে,
তার মতো হয় না কেউ আর
এইনা ত্রি-ভুবনে।
কখনো জানি শোধ হবে না
বাবার যতো ঋণ,
তার কাছেই ঋণী আমি,
থাকবো চিরদিন।
তার দ্বারাতে দেখলাম আমি
এই পৃথিবীর মুখ,
তাকে ঘিরেই এই জীবনে
আমার যতো সুখ।
দুহাত তুলে প্রভুর কাছে
এই মোনাজাত করি,
জীবন ভরে যেন বাবার
সেবা করতে পারি।।