র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ০৩ মে ২০২৫ইং তারিখ আনুমানিক রাত ২০:৪০ ঘটিকায় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেনসিডিলসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। মোঃ ইউসুফ আলী (২৭), পিতা- মোঃ আবুল কাশেম এবং ২। কামাল হোসেন (৩৬), পিতা- আব্দুল কুদ্দুস, উভয় সাং- বগাইয়া (মুসলিমপাড়া), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট। এই সময় তাদের কাছ থেকে ০২টি মটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যহত রয়েছে।
