রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৩৬৩ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৫০ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

 

গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা হয়েছে।