সিলেটের জকিগঞ্জ থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মিডিয়া অফিসার মো. সামিউল আলম এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার  (২৪ জানুয়ারি) সকাল ১২টার দিকে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর একটি দল জকিগঞ্জ থানার আটগ্রামে অভিযান চালিয়ে মো. আব্দুল হালিম (৫০) ও মো. মিজানুল হুদা খান নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করে র‌্যাব।  এসময় তাদের কাছ থেকে ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

হালিম জকিগঞ্জের এরলাসার গ্রামের মৃত আব্দুল শুকুর চৌধুরীর ছেলে এবং মিজানুল একই থানার সিরাজপুর গ্রামের মাওলানা মরহুম মোহাম্মদ আব্দুল সালাম খানের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।