আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সোমবার ১ মে সকাল ১১টায় মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের নেতৃত্বে র‌্যালী পরবর্তী সময় সমাপনী বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিক।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুন আহমেদ, আলমাস মিয়া, সামছু ইসলাম, দুলন আহমেদ, রাসেল মিয়া, সুয়েল আহমেদ, জসিমউদদীন, জুবেল মিয়া, রাজু আহমেদ প্রমূখ।