মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল আহমেদ ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১লা মে) বিকেল সাড়ে ৩ ঘটিকায় বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত বাবুলের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত বাবুল সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামি। বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘ দিন যাবত সে পলাতক ছিলো। গ্রেফতারকৃত বাবুল আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামের মৃত মুজাম্মিল আলীর ছেলে।