মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে নয়টার সময় এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি গ্রামে অভিযান চালিয়ে সুফিয়ান মিয়া(৪৫), সুলেমান (৪৫) এবং আনু মিয়া (৫০) নামে ৩ জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
