মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১০ এপ্রিল) মধ্যরাতে জুড়ী উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর ১৫৪/০৯ (বন) মামলার সাজাপ্রাপ্ত আসামি জালাল, পিতা- ওরারিস আলী এবং পাথই, পিতা- মৃত কটাই চৌকিদার, উভয় সাং- জামকান্দি, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একই মামলায় বন আইন ১৯২৭ এর ২৬ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
