জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ বোতল বিদেশি মদসহ বশির মিয়া (৩৫) এবং নেকবর আলী (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার থেকে দুজনকে আটক করতে সক্ষম হন ।
আটককৃত দুজনের কাছ থেকে একটি Officer’s Choice Blue লেখা কাগজের কার্টুন পাওয়া যায়। কার্টুনের ভেতর থেকে ৫ বোতল Officer’s Choice Blue (Pure Grain Whisky) নামের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
