হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বর্তমান সরকারের আমলে এদেশে যার যার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করছেন। তাই উন্নয়নের অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি গত ৪ ঠা মার্চ শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের উদ্যোগে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মোৎসব উপলক্ষ্যে ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্নার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন,হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দময়ী মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন,উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ সভাপতি সুধা রঞ্জন দাশ,সহ সভাপতি পীযূষ কান্তি ঘোষ রানা,সহ সভাপতি অশোক তরু দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,শিক্ষক হরেকৃষ্ণ দাশ,গোপেশ চন্দ্র দাশ প্রমূখ । অনুষ্টানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, যুবরাজ কর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সদস্য অবঃ শিক্ষক রনেন্দ্র কুমার রায়, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী, শিক্ষক প্রজেশ রায় নিতন,নানু দাশ,উত্তম কুমার রায়,বাবলু দাশ, সহ অন্যান্য নের্তৃবৃন্দ। ২ দিন ব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল, শুক্রবার বিকালে সারদা সংঘের সভাপতি শিক্ষিকা মীরা রায়ের পরিচালনায় পাঠ ও ভজনগীতি অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার সকালে ছিল পুজা,কথামৃত পাঠ,লীলা কীর্তন,প্রসাদ বিতরন। রাতে চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধরের পরিচালনায় সংগীতানুষ্টানে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীবৃন্দ। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

নবীগঞ্জ উপজেলার মুরাদপুরে ঠাকুর অনুকুল চন্দের ১৩৫ তম জন্মোৎস উপলক্ষ্যে আঞ্চলিক অধিবেশন
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে শিক্ষক হরিচরন ধাম ও পুত্র শিক্ষক সঞ্জয় ধামের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষ্যে গত ৪ ঠা মার্চ শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে আঞ্চলিক অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্টানের মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,নগর পরিক্রমা,লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা,নৃত্য,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। দুপুরে লীলাকীর্তন পরিবেশন করেন,এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য।

বিকালে সৎসঙ্গ ও শ্রী শ্রী ঠাকুরের জীবনদর্শনের উপে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসপিআর নিরঞ্জন চন্দ নেপালের সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের সাবেক অধ্যক্ষ এসপি আর রামকৃষ্ণ ভট্টাচার্য্য। বিশেষ বক্তা ছিলেন,সিলেট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশোতোষ দাশ, এসপি আর মধুসুদন সরকার। এতে বক্তব্য রাখনে, সস্ত্যয়নী নিরোদ কর,উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক রশময শীল, স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষক সঞ্জয় কুমার ধাম।

এ সময় উপস্থিত ছিলেন,যাজক কর্মী বরুন সরকার, সস্ত্যয়নী মৃম্ময় কান্তি দাশ বিজন,সস্ত্যয়নী বিধু ভুষন গোপ,তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, সৎসঙ্গের যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক হরিপদ দাশ, নারায়ন সরকার,শংকর চন্দ্র গোপ,দিব্কর রায়, সজল চন্দ্র দেব,শংকর শীল, গোপেন শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।