কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা ১২টায় স্কুলের হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আরাফাত আলী মেম্বারের সভাপতিত্বে ও সাংবাদিক মঈন উদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নৃপেন্দ্র নাথ বর্মণ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য লবীব আহমদ, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, ব্যবসায়ী কিশোর রঞ্জন দে, জৈন উদ্দিন, তৈমুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, নাজিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, মোস্তফা আহমদ কাচা, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক জগদীশ পুরকায়স্থ ও আব্দুল হক প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছির।