“ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার তপন জ্যেতি অসীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার মিতালী দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, সহকারি নির্বাচন অফিসার রাজেশ কৈরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ভোটারগণ।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেল নির্বাচন কর্মকর্তা তপন জ্যেতি অসীম প্রমুখ।
