মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতগাঁও ইউনিয়নের একটি চা বাগানের নাট মন্দিরে সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাখুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে অপরাধমূলক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার উপর বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সাতগাঁও ইউনিয়নের বিট অফিসার এসআই সুব্রত চন্দ্র দাসসহ সাতগাঁও ইউনিয়নের নারী-পুরুষ ইউপি সদস্য ও অত্র ইউনিয়নের জনসাধারণ।