মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।

দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভাষা শহীদের প্রতি বিদ্যালয়ের শহীদ মিনারে কমিটির সভাপতি ও ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী ও প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, পরবর্তী একে একে সকল শ্রেণীর শিক্ষার্থীরা, প্রাক্তন ছাত্র পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয় এলাকায় প্রভাতফেরী করেন।

এতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমিন,পরিচালনা কমিটির সদস্য রঞ্জন পাল চঞ্চল,আবুল হোসেন,মুহিব খান,রুবি বেগম,প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান,শিক্ষকমন্ডলী ফেরদৌসি আক্তার,মাওলানা জাহির মিয়া,শুভ্রত চন্দ্র বিশ্বাস,হেলাল উদ্দিন,শহীদুল ইসলাম,প্রদিপ সরকার,শেফালী বেগম,আবুল হোসেন সাজু প্রমূখ।

এ উপলক্ষে ছাত্র-ছাত্রী ভাষা দিবেসের প্রবন্ধ, বক্তব্য ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার প্রদান করা হয়।