রোববার ১৯ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মরা গুগালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক।
