মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জয়িতা পুরকায়স্থ। সে কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একমাত্র ধারাবাহিক বৃত্তি পরীক্ষা ‘মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি’ পরীক্ষায় ২০২২ সালে চতুর্থ শ্রেণিতে উপজেলার ৪৪ টি স্কুলের ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে সে এই বৃত্তি অর্জন করে।
জয়িতা পুরকায়স্থ জগদীশ পুরকায়স্থ ও স্বর্ণা সরকারের মেয়ে। তার এই অর্জনে শিক্ষক অজিত চন্দ্র অভিনন্দন জানিয়েছেন। জয়িতা পুরকায়স্থ সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়।
