মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে হাবিবুর রহমান (২২) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৩০ ডিসেম্বর বিকাল আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মোঃ মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি EMMA ১০০সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালানোর সময় এলাকার লোকজন মোটরসাইকেলসহ মোঃ হাবিবুর রহমানকে (২২) আটক করেন।
সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ ভৈরবগঞ্জ বাজারে এসে মোটরসাইকেলটি জব্দ করেন এবং হাবিবুরকে থানা পুলিশ হেফাজতে নিয়ে যান ।
মোটরসাইকেলের মালিক মোঃ মুস্তাকিন মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে । শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাবিবুরকে প্রেরণ করা হয়েছে।
