মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনদ প্রদান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভরত নাট্যম বিষয়ক নৃত্য কর্মশালা শেষ হয়েছে।

শনিবার রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে নৃত্যবীনা শ্রীমঙ্গল এর আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে নৃত্যবীনার পরিচালক সুব্রত দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত নৃত্য প্রশিক্ষক রাজদ্বীপ ব্যানার্জী, ঢাকার নৃত্যবৃত্ত এর প্রশিক্ষক জি এম ববি, মৌলভীবাজারের নৃত্য প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সুদীপ্তা দাশ। এর আগে সন্ধ্যা থেকে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

এদিকে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ভরত নাট্যম বিষয়ক নৃত্য কর্মশালায় শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।