মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল ও বিল সংলগ্ন বিভিন্ন জলাশয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল ও বিল সংলগ্ন বিভিন্ন জলাশয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও অন্যান্য মাছ ধরার ফাদ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার। এসময় উপন্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবীর ও সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল। বাইক্কা বিল অভয়াশ্রম ও মৎস্য সম্পদ সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।