সুনামগঞ্জের শাল্লার প্রাচীনতম গিরিধর উচ্চ বিদ্যালয়ের ৪ টি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগে পরিক্ষা বাতিল করেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ।
২৫ অক্টোবর নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণকারী সৌরভ দাস,চয়নিকা রানী তালুকদার ও রনি চন্দ্র দাস ৩ জন পরিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে। অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী ও সভাপতি মৃদুল চন্দ্র দাসের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার নিয়োগ বাতিল করেছেন বলে জানা যায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গিরিধর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৮ ০৮ ২০২২ ইং তারিখে দৈনিক সিলেটের ডাক পত্রিকার মাধ্যমে ৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন নিয়োগ কমিটি ।
সেখানে ২৫ অক্টোবর নিয়োগ পরিক্ষা হওয়ার কথা থাকলেও হঠাৎ প্রধান শিক্ষক তার ইচ্ছে মাফিক তারিখ পরিবর্তন করে ২৬ তারিখ পরিক্ষার দিন ধার্য্য করা হয়। এবং যাদের নিয়োগ দিবে তাদের কে পরিক্ষার পুর্বেই অর্থের বিনিময়ে নিয়োগ চুড়ান্ত করে রেখেছে বলে অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারীরা।
উক্ত পদগুলো হল ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর, ১ জন অফিস সহায়ক, ১ জন আয়া,১ জন পরিচ্ছন্নতাকর্মী। এসব পদের বিপরীতে অফিস সহায়ক ১০ টি,আয়া পদে ৫ টি, পরিচ্ছন্নতাকর্মী ৭ টি এবং কম্পিউটার অপারেটর পদে ৫ টি আবেদন জমা পরে ।
এ অভিযোগের বিষয়টি এলাকায় ব্যপক আলোচনা সমালোচনা এবং অভিযোগের ফলে পরিক্ষাটি বাতিল করা হয়েছে বলে কমিটির লোকজন জানান। এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
