হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যে নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২’ ও ‘ বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৬ অক্টোবর) বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বড়লেখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সিএনআরএস সূচনা কর্মসূচী বড়লেখা।

র‌্যালি পরবর্তী উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা মিছবাউর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিএনআরএস সূচনা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস প্রমুখ।