বরগুনায় তালতলীতে জমি নিয়ে পূর্ব শত্রাতার জের ধরে আবু কালাম চৌকিদার (৬০) নামের এক ব্যক্তিকে মারধর করে দুটি দাঁত উপড়ে ফেলে ও কামড় দিয়ে কান কেটে রক্ত করণ করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী শাহানা বেগমকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম চৌকিদার নিজের জমিতে রোপনকৃত বোরো ধানের পরিচর্যা ও ঔষধ দিতে যায়, এ সময় জমি নিয়ে পূর্ব শত্রাতার জের ধরে প্রতিবেশী রাসেল, গনি ও আলমগীরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে পিছন থেকে তার উপড় অতর্কিত হামলা ও মারধর করেন।এতে আবু কালামের মুখের ২ টি দাঁত উপড়ে যায় এবং কামড়ে কান কেঁটে ফেলেছে।
আবু কালামের শোর চিৎকারে তার স্ত্রী শাহানা বেগম এসে বাঁধা দিলে তাকেও মারধর করে আহত করেছেন সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা আহত আবু কালাম চৌকিদার ও তার স্ত্রী শাহানা বেগম কে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে চিকিৎসার জন্য,নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত আবু কালামের ছেলে আরিফ মুঠোফোনে বলেন, আমাদের প্রতিবেশী রাসেলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে, অনেক দিন থেকে, তারই জের ধরে আমার বাবা ও মা কে মারধর করেন,আমার বাবার দুটি দাঁত উপড়ে ফেলে ও কামড়ে কান কেঁটে দিয়ে রাসেলের সন্ত্রাসী বাহিনী, একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেন।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
