সম্পত্তি দখল করতে এক নারীর সন্ত্রাসী বোন,বোনের মেয়ে ও বোনের ছেলে ভাড়াটে এনে কুপিয়েছে তার মৃত স্বামীর ভাইদের। সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপে গুরুতর আহতরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় সিলেটের এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের হয়েছে।মামলায় বড় ভাই মৃত মারুফ আহমদের তৃতীয় স্ত্রী জাহেদা আক্তারসহ সাতজনকে আসামী করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনে ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায়।

মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, পাঠান পাড়ার বাসিন্দা আমেরিকা প্রবাসী ছাদেক আহমদরা ৪ ভাই ও ৩ বোন। তাদের পিতা কয়েক বছর পূর্বে মারা যান। কিন্তু পিতার রেখে যাওয়া সম্পত্তির কোন ভাগবাটোয়ারা হয়নি। ছাদেকের বড় ভাই মৃত মারুফ আহমদের ৩য় স্ত্রী জাহেদা আক্তার তার সন্তানকে নিয়ে পাঠান পাড়ার বাড়িতেই থাকতেন। সম্প্রতি তিনি ওই বাড়িটি তার নিজের বলে দাবী করেন। এই নিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে জাহেদার মতবিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য পরিবারের সদস্যগণ স্থানীয়ভাবে অনেক চেষ্টা করে ব্যর্থ হন। জাহেদা আক্তার কোন বিষয়েরই তোয়াক্কা না করে বাড়িটি জোর করে দখলে রাখেন।

এদিকে সম্প্রতি আমেরিকা প্রবাসী ছাদেক আহমদ দেশে আসেন। তিনি পৈত্রিক সম্পত্তি ওই বাড়িটিতে প্রবেশ করতে গেলে জাহেদা আক্তার বাধা দেন। এ পর্যায়ে ভাড়া করে সন্ত্রাসী আপন বোন, আপন ভাগনী ও ভাগনা এবং আরো অনেক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসেন। এরপরেও ছাদেক ও তার অন্য ভাই,বোন ও ভাগনা-ভাগনী ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে সন্ত্রসীরা চাপাতি, দা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে।
তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা ও দায়ের কোপে ছাদেক আহমদ,শামিম আহমদ, ভাগনা রাজন আহমদ ও রাজিব আহমদ মারাত্মক আহত হন। বর্তমানে আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর রাজন আহমদ বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারী এসএমপির মোগলাবাজার থানায় ৭ জনের নাম উল্লেখ করে  ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩২৮/৫০৬ ধারায়  পেনালকোড-১৮৬০ একটি মামলা দায়ের করেন।মামলা নং-৬/২৩।

মামলার আসামীরা হলেন- (১) জাহেদা আক্তার(৩৬), স্বামী-মৃত মারুফ আহমদ,সাং-পাঠান পাড়া,থানা-মোগলাবাজার, জেলা-সিলেট,বাংলাদেশ।(২) খালেদা বেগম-(৪০),স্বামী-মৃত-আব্দুল কাদির, সাং-ছত্রনগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট,বাংলাদেশ।(৩) আমিনা বেগম(৪০),স্বামী-মৃত বেলাল খান, সাং-পাঠানচক, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ।(৪) জাহেদ মিয়া(২২), পিতা-মৃত আব্দুল কাদির, সাং-ছত্রনগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট,বাংলাদেশ।(৫) তানিয়া আক্তার পিংকি(১৮), পিতি- মৃত শফিক আহমদ, সাং- বাল্লা,থানা-কানাইঘাট, জেলা-সিলেট,বাংলাদেশ।(৬) সুমি বেগম(২০), পিতা-বদরুল হক, সাং-পীরনগর, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ।(৭)জাফরিন জাহান ঝুমি(১৫), পিতা-মৃত-আব্দুল কাদির, সাং-ছত্রনগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট,বাংলাদেশ।

ইতিপূর্বে মৃত মারুফ আহমদের লন্ডন প্রবাসী ২য় স্ত্রী দেশে ফিরে ওই বাড়িতে প্রবেশ করতে গেলে তাকেও নানা প্রকার ভয়ভীতি দেখায় মৃত মারুফের তৃতীয় স্ত্রী জাহেদা, তার বোন ও বোনের মেয়ে এবং ছেলে বাড়িতে ঢুকতে বাধা দেয়।

এতকিছুর পর জাহেদা খাতুন আবার উল্টো লন্ডন প্রবাসী সাহেদ আহমদসহ অন্য ভাইদের নামে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। সেই সাথে তাহার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছেন। বর্তমানে এই পরিবার অনেকটা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে ভুক্তভোগীরা জানান।এদিকে থানাসূত্রে জানা গেছে, আসামীদের আটক করে এরই মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।