বাউফলের নাজিরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমির হোসেনের বেপারী আজ শনিবার সন্ধা ৭ টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে হৃদরোগের চেকআপকালে মৃত্যুবরণ করেছেন(ইন্না-লিল্লাহ —– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর পিতার নাম মৃত্যু নবী আলী বেপারী। তার এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী রয়েছে। মৃত্যু আমির হোসেন বেপারী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ৭ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে সারে ৮ হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমির হোসেন বেপারী এলাকায় একজন ভদ্র ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন। বাউফলে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আমির হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাচসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ, সূধীমহল ও সাধারন মানুষ।