সিলেট নগরীতে ফ্ল্যাট বাসার অন্তরালে চলছে অসামাজিক কার্যকলাপ। বাহিরে থেকে ফ্যামিলি বাসা মনে হলেও ভেতরে যে এমন নিষিদ্ধ কাজের আহবান তা অনেকেই জানেন না। নগরীর অভিজাত এলাকাগুলোতে চিহ্নিত নারীর দালাল ও অন্ধকার জগতের বাসিন্দারা মিলে এসব অপকর্ম শুরু করলেও তারা থেকে যাচ্ছে ধরাছোয়ার বাহিরে।

কোতয়ালী মডেল থানা পুলিশের এক অভিযানে বেড়িয়ে এসেছে এমন অনৈতিক কর্মকান্ডের চাঞ্চল্যকর তথ্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্ল্যাট বাসার অন্তরালে অসামাজিক কার্যকলাপের সাথে জরিত ১জন নারী ও ৩জন পুরুষকে আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি.এম আশরাফ উল্ল্যাহ জানান, গত (২৮ জানুয়ারি) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মনিপুরী রাজবাড়ীস্থ বাসা নং-৩৭ লস্কর ভিলার নিচ তলা থেকে এ ৪জনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় পতিতা ব্যবসার মূল হোতা কাজির বাজারের মাছ বিক্রেতা ও পতিতা দালাল লিটন ও এক মহিলা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর থানার দিগারকান্দা মধ্যপাড়া গ্রামের মো. খোকন চৌধুরীর ছেলে মোঃ রজত চৌধুরী (৫০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রতনপুর গ্রামের নওশাদ আলীর ছেলে মজনু মিয়া (৩১), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইঝচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রবিন আহমদ (২৬) ও একই জেলার ইটনা থানার গজারিয়া গ্রামের মৃত আজমান আলীর ছেলে লিটন খান (২৭)।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ শনিবার (২৯ জানুয়ারি) বলেন, একটি বাসা ভাড়া নিয়ে গ্রেফতারকৃতরা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। যিনি ভাড়া নিয়েছেন- তাকেও আটক করা হয়েছে। এ বিষয়ে বাসার মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

ইতিমধ্যে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৫, তারিখ-২৯/০১/২০২২খ্রিঃ, ধারা- মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ (সংশোধীন-২০১৩) এর ১২/১৩ । অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার এসআই মো. মিজানুর রহমান ও এসআই অঞ্জন কুমার দেবনাথ। গ্রেফতারকৃতদের পরদিন আদালতে প্রেরণ করা হয়েছে। তবে যেকোন জনসমাগম অফিস/প্রতিষ্ঠানের ভবনই এসব অপরাধীদের মুল টার্গেট বলে জানা গেছে। খদ্দেরদের আকর্ষণ বেশী থাকায় তারা মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত এলাকার ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছে। আর সেই ফ্লাট বাসায় প্রথমে স্বাগত জানানো হচ্ছে পরিচিত খদ্দেরদের।মাঝে মাঝে পুলিশ হানাও দেয় তাদের নিষিদ্ধ আখড়ায়।

একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে; লিটনের রাতারাতি বদলে যাওয়া গল্পটি ছিল পতিতা ব্যবসার উৎস থেকেই। শুরুতে ট্রাক থেকে মাছ চুরি করে সংসার চালালেও একসময় মাছের ব্যবসার আড়ালে পতিতা ব্যবসা করেই লিটন আজ কোটিপতি। বিভিন্ন এলাকার যখন খুচরা মাছ বিক্রেতারা কাজির বাজারে মাছ ক্রয়ের জন্য আসতেন তখন লিটন সুযোগ বুঝে তার পতিতা ব্যবসার ঠিকানা ধরিয়ে দিতেন। পতিতা ব্যবসা আড়ালে তিনি একজন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। সকালে নিজেকে কাজির বাজারের মাছ বিক্রেতা হিসেবে প্রকাশ করলেও বিকেলে তিনি বনে যান স্থানীয় সমাজ সেবক ও রাজনীতিবিদ।

তাছাড়া সমবায় অধিদপ্তর হতে সমবায়ের নামে লাইসেন্স নিয়ে সিলেট নগরীর ঘাসিটুলা এলকায় চালিয়ে যাচ্ছেন ক্ষুদ্র ঋন প্রদান কার্যক্রম। গরীব অসহায় ব্যক্তিদের চড়া সুদে ঋন প্রদান করে এবং পতিতালয় চালিয়ে আজ তিনি কোটি টাকার মালিক। বর্তমানে তিনি আইন- শৃংখলা বাহীনির গ্রেফতার এড়াতে নিজ গ্রাম কিশোরগঞ্জে স্থানীয় ইউপি নির্বাচনী প্রচারনায় সরগরম রয়েছেন বলে জানা গেছে।