বরগুনার তালতলি উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় আজ একটি বণ্যশুকুর ক্রয় করে বেঁধে গোপনে নিয়ে যাবার সময় বণ বিভাগের কর্মীরা সুখরঞ্জন নামের এক ব্যাক্তিকে একটি বণ্যশুকুর সহ আটক করে। আটকৃত সুখরঞ্জনের বাড়ী কলাপাড়া উপজেলার মহিপুরের মনোয়ারপুর গ্রামে।

তালতলির বণ বিভাগের রেইঞ্জার মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গোপনে বণ্য শুকুরটি নিয়ে যাবার সময় বণকর্মীরা সুখরঞ্জন নামের একজনকে আটক করে। তার স্বীকারোক্তি মতে শুকুরটির বিক্রেতা তালতলির তাতীপাড়ার রাখাইন নিঅংচোকে হাজির করা হলে বণ্যশুকুর বিক্রীর সত্যতা স্বীকার করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০০২ এর ৩৪ (ঘ) ধারায় শুকুরটির ক্রেতা ও বিক্রেতা উয়ভকে ১ হাজার টাকা করে জরিমানা করে শুকুরটিকে বণে অবমুক্ত করে দেবার নির্দেশ দেন।