লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা প্রতিভা বিকাশ করে, মাদকমুক্ত সমাজ সমাজ গড়তে উজ্জল ভূমিকা পালন করে। সমাজের অনাচার এবং খারাপ কাজ থেকে যুবসমাজকে রক্ষা করে। সর্বোপরি অন্যায়ের বিরোদ্ধে জনগনকে সচেতন করে, তাই সবসময় আপনারা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করবেন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি সব সময় খেলাধুলায় সহযোগিতা অব্যাহত রাখবো। ৩য় দক্ষিন খুশিঘাট সুপারষ্টার ক্লাব কর্তৃক আয়োজিত দক্ষিন খুশিঘাটে নাইট মিনি ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক,মেসার্স মা কোম্পানীর চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা মোঃ আলী হোসেন সরকার।
২১ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় সিলেটের দক্ষিন সুরমা উপজেলার দক্ষিন খুশিঘাটে নাইট মিনি ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক,মেসার্স মা কোম্পানীর চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা মোঃ আলী হোসেন সরকার। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আব্দুস সাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী জুনেদ আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ফুটবলার এম.ডি. সাজ্জাদ হোসেন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ এর সদস্য সচীব এমরান আহমদ, দক্ষিন খুশিঘাট উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুহেল আহমদ, সাবেক ফুটবলার আব্দুর রহমান, স্কলার্স কেয়ার একাডেমির প্রিন্সিপাল জাবের উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী নাজমুল হুসেন বাদল, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ এর সদস্য এম শাহীন প্রমূখ।