হবিগঞ্জের আজমিরিগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। ১৬ জানুয়ারি ২০২২খ্রিঃ রবিবার আজমিরীগঞ্জ থানাধীন ০৫ নং শিবপাশা ইউ/পির অর্ন্তগত নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভার আয়োজন করে আজমিরিগঞ্জ থানা পুলিশ। বিট পুলিশিং সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় বিট পুলিশিং কার্যক্রম ও স্থানীয় আইন-শৃংখলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, চুরি, ডাকাতি সহ অপরাধমূলক কার্যক্রম রোধে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম।