র্যাব-৯ এর অধীনস্থ বিভিন্ন ক্যাম্প ১৫ ও ১৬ জানুয়ারী সিলেট বিভাগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, দেশী-বিদেশী মদ, বিয়ারসহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী বিকাল ১৫.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বৌলাছড়া চা বাগান হাসপাতাল লাইনস্থ জনৈক মনো সাঁওতাল-এর বসত বাড়ীর ভিতর হতে ১,০২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। এ সময় মৌলভীবাজার জেলার,শ্রীমঙ্গল থানার, বৌলাছড়া চা বাগান হাসপাতাল লাইন গ্রামের অনীল গোয়ালার পুত্র অমল গোয়ালা(৩০),একই জেলা ও থানার বৌলাছড়া চা বাগান হাসপাতাল লাইন গ্রামের মনো সাঁওতাল এর পুত্র জয় সাঁওতাল(২০)কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ২৪(গ)/৩৭/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। অপর অভিযানে সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়াইনঘাটের নলজুড়ি, এলাকায় রাত পোনে দশটায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারী রাত ১.৫০টার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের তেলিয়াপাড়া হইতে সাতছড়ি গামী পাকা রাস্তার দক্ষিণ পাশে ১৮ নং সেকশন সুরমা চা-বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ২১ বোতল বিদেশী মদ ও ২৩ পিস বিয়ার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প), রাত ১২.৫০টায় এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন চত্ত্বরস্থ হোটেল আলী প্লাজা (ইউনিক বাস কাউন্টার) এর সামনে পাঁকা রাস্তার উপর থাকা ‘ইউনিক’ বাস, যাহার নং ঢাকা মেট্রো-ব-১৫-২৪১২ এবং কোচ নং-১২৮২ থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার, বিজয়নগর থানার, হাটখোলা গ্রামের আব্দুল গফুর এর পুত্র মোঃ নাহিদ খান(২৪) এবং একই জেলা ও থানার কানপুর গ্রামের জনাব আলী মিয়ার পুত্র শাওন মিয়া (২২) কে আটক করে এবং তাদের হেফাজত হতে ১। গাঁজা ১২ কেজি, ২। মোবাইল ০৩টি, ৩। সীম ০৩টি, ৪। নগদ ১৩৩০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধারকৃত মাদক এবং ধৃত আসামী’গণকে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
