সুনামগঞ্জের ছাতক থেকে ১১কেজি গাজা,৪টি মোবাইল ফোন এবং নগদ ১৮৮০ টাকাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৯,
ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর অভিযানিক দল। র‌্যাব সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২২ ইং তারিখ ৫.৫০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার ইউপির লক্ষনসোম টু কশুরগাঁও রোডের লক্ষনসোম পয়েন্ট হতে ১। গাঁজা- ১১ কেজি, ২। মোবাইল- ০৪ টি, ৩। সিম- ০৮ টি, ৪। নগদ- ১৮৮০/-টাকা, উদ্ধার করে। এ সময় গাঁজা ব্যবসায়ী ১। মোঃ ইমরান তালুকদার (৩২), পিতা- মোঃ আপ্তা মিয়া, সাং- তেতৈয়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ ২। নুর আলম মধু (২৫), পিতা- মৃত মকসুদ আলী, সাং- নয়ানী (বনগাঁও), থানা- চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ, ৩। মোঃ ফয়জুল ইসলাম(৪৩), পিতা- মৃত আঃ মতলিব, সাং- দেবেরগাঁও, থানা- ছাতক, জেলাঃ সুনামগঞ্জ ’কে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১৯(খ) অনুযায়ী মামলা দায়ের পূর্বক আলামত ও ধৃত আসামী সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি