হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মোটরসাইকেল আরোহী কে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল মিয়া চৌধুরী ৫ কেজি গাঁজাসহ মোটর সাইকেল আরোহী ইসমাইল মিয়া (২৩)ও আব্দুল ওয়াহেদ (৪৮)কে আটক করে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে।

শুক্রবার তাদের আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় ধৃত ইসমাইল ভৈরবের কালিপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে। আব্দুল ওয়াহেদ সুনামগঞ্জের গদারচর দক্ষিন পাড়ার আব্দুর রহিমের ছেলে। ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।